www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নেতার দরদ

দরদটুকু উপচে পড়ে
গরিব দুখী সবার তরে
হাত ধরে কি পা'টা ধরে
জয়টা নিতে হাতে,
কুলি মজুর-মুটের বাড়ি
দেয় পাঠিয়ে রসের হাড়ি
রাত কেটে যায় কার যে বাড়ি
দৌড়াতে দৌড়াতে।
জয়ী নেতার ভরতে সে পেট
চাঁদা নিতে হয়না যে লেট
গড়তে থাকে স্বর্ণালী গেট
আত্মসাতি টাকায়,
এই নিয়মে আর কতদিন
চলবে শোষণ নজীর বিহীন
উল্টাপাকে ঘুরাও মেশিন
সাম্যবাদী চাকায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast