www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার সাথে আড়ি

ছোট্ট যখন সাকি,
বলতো শুধু ডাকি।
কোথায় তুমি মা,
একটু এসো না।
কাজ ফেলে মা এলে,
মুচকি হেসে বলে।
আমি তোমার খোকা,
মা বলে তুই বোকা।
ব্যস্ত আছি আমি,
করোনা পাগলামি।
গাল ফুলিয়ে বলে,
যাও মা তুমি চলে।
তোমার সাথে আড়ি,
ছাড়বো যে আজ বাড়ি।
বুকে টেনে নেয় মা,
ওরে লক্ষীসোনা।
আর যাব না কাজে,
থাকরে বুকের মাঝে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জহির রহমান ২২/১১/২০১৩
    শুভ কামনা সাকি
    এখন তবে রাখি
    কাজের ফাঁকে ফাঁকে
    পোস্ট গুলো যাই দেখি
    বেশ লিখেছেন ছড়া
    তাইতো হলো পড়া
    ভাল থাকবেন সাকি
    এখন তবে রাখি
 
Quantcast