অগোছালো এই জীবনে তোমায় হঠাৎ দেখার পর
থমকে দাঁড়িয়ে দেখি অগোছালোটা দৃষ্টি গোচর।
ছিলাম কেমন আজি অজানা নিজেকে নিজের কাছে
ছিন্ন আমার স্বপ্নগুলো- অপূর্ণতায় নাচে।
যতই দেখি মায়াভরা মুখ, মিষ্টি হাসিটা তোমার
স্মৃতি ক্যানভাসে তোমার ছবি আঁকি বারেবার।

তুমি ভালো নেই জানলে কভু পারি না থাকতে ভালো
তোমার অসুখে সুখাবনী দুখের আঁধারে কালো।
সুশ্রী বদন হাসলে তোমার, আমার হৃদও হাসে
তোমাকেই সেথা পাই খুঁজে পাই আপন নিবাসে।
কেউ ছিলোনা পাশেতে আমার, আমায় সঙ্গে নিয়ে,
ক্ষণিক ছিলো যে গিয়েছে চলে সুখে মত্ত হয়ে।

নির্জনতার আমাতে তোমায় দেখেছি আপন চোখে
সুখ পরিচয় না জানা আমি ভেসেছি অজানা সুখে।
ভীষণ ভালো লাগা তুমি সারাটা হৃদয় জুড়ে
প্রাণটা তো তাই রেখে দিতে চায় তোমায় চিরতরে।
তোমাকে রাখার নাই ক্ষমতা কিংবা অধিকার
তবু যে আমার অবুঝ মন চায় তোমাকে বারেবার।

মনের মন্দিরে দেবী গো তুমি, তোমায় করি পূঁজা
ফেসবুক কিংবা ফোনবুকেতে তোমাকেই হয় খোঁজা।
না পেলে তোমায় ফোন কলে বা ফেসবুকেতে গিয়ে
মনটা আমার উদাস মেঘে যায় যেনো হারিয়ে।
অজানা আমার রবে কতোদিন আমার মনের ঘরে
অজানা কখন পর হয়ে যাও কতখানি দিন পরে।

অস্ত যেদিন যাবে তুমি আমার নীলিমায়
সেদিন পাবে নাতো খুঁজে আমাতে আমায়।
কতটা তুমি বুঝেছো কাব্য- তুমিই কেবল জানো,
আমাকে তোমার মন-ক্যানভাসে বারেক কেবল আনো।