তোমার মায়ের জন্মমাসে
রবের কাছে চলে গেলে
বাবা-মাকে ভাসিয়ে শোকে
ফিরদাউসে তুমি আসন নিলে।।

দাদা-দাদীর সাহীহ্ সঙ্গী ছিলে,
ছিলে আলোর বাতি—
তুমিহীনা দিন দুপুরও
মনে হয় অন্ধকার গহীন রাতি।
চিরদিন স্মৃতিজুড়ে মায়ার বাঁধন রেখে গেলে।।

তিন বছরের ভবে জীবন তোমার
কত গান-কবিতার মূল—
পরিবার তোমাতে তৃপ্ত ছিলো
তোমার সাথে সবে ছিলো মশগুল।
চিরদিন স্মৃতিজুড়ে মায়ার বাধন রেখে গেলে।।

ইবরাহিমের সাথে করছো খেলা
ফেরেস্তাদের সাথে হাসো—
মাঝে-মাঝে বাবার স্বপ্নজুড়ে
রাতদুপুরে কাছে আসো।
চিরদিন স্মৃতিজুড়ে মায়ার বাধন রেখে গেলে।।