ঘুমিয়েছে কবরে রাতজাগা পাখি
নিপলক-নিশ্চুপ আলোহীন আঁখি।
জানি নাতো কার বুকে মুখ দেয় গুঁজে-
অতি গরম, ঠান্ডা সে নাতো বেশি বুঝে।
বাকহীন দৃষ্টিটা বুঝে কিনা কেউ?
কবরে বাবা মাকে খুঁজে কিনা সেও?
দাদীর সেই হাত ছাড়া খেতো নাতো সে
চারদিক শূন্যতায় টিকে আছে কিসে?
এই বুঝি ডাক আসে কান পেতে শুনি
দিন গেলে সপ্তাহ, মাস কতো গুনি।
সাড়ে তিন বছরের ব্যথাভরা জীবনে
কেটেছিলো নির্বাক আর একাকী মনে।
বাঁশখালী পৌরশহর, চট্টগ্রাম।
মন্তব্য (1)