রাতজাগা পাখিটাও ভোরবেলা জাগে,
ঘুমুঘুমু চোখ মুছে অরুণের আগে।
সহসাথ রাখে হাত ডানা ঝাপটায়,
ভেতরের শূন্যতা একা টের পায়।
সহদলে ঘুরে সে পাদ-গিরিখাত,
দিনশেষে একা সে নেমে এলে রাত।
একা থাকে একা হাঁকে তিমিরে একা
ভেসে ওঠে হৃদপটে নীলাবেশ রেখা।
রাতজুড়ে ছটফট গেলো বুঝি প্রাণ
ভোর হলে তুলে সুর দলসহ গান।