সেদিন খুব নীরবে নতমনে গেলে
পুষ্পরস মাখানো কুসুমিত হাসি
নিত্য আসামি ছিলো তব ঠোঁট-জেলে,
নয়নের স্নিগ্ধতা বলে ভালোবাসি।
'আড়ালে গহীন হতাম তোমাকে পেলে
সুখের উর্মী ধরে প্রাপ্তিতে ভাসি'
বলেছিলে- 'মরণের ধূপকাঠি জ্বেলে
তার সুরভিত বায়ে যেনো ফিরে আসি'।

সেই যে গেলে বন্ধু্- কতো রাত ইতি
আসবে কি আর এই অভাগার ঘরে?
সোনালী অতীতসহ বিষাদের স্মৃতি
চেতনার বহ্নিকোণে নীলালোক ভরে।
অযাচিত সাক্ষাত কভু যদি হয়
ছেড়ে আঁখি-বান ভরাবো হৃদয়।
----মাত্রাবৃত্ত (সনেট)

সনেট বিন্যাস- কখখক কখখক গঘ গঘ ঙঙ