চেনা মোড়ে দাঁড়িয়েই তোমায় দেখলাম,
শাড়ির আঁচলে হাওয়ার সাথে খুনসুটি—
নিজেকে আড়াল করি তোমার।
তুমি জানতে, আমি ওখানেই আছি;
তবুও তুমি একচিলতে তাকানোও খরচ করোনি।
জানো, সবাই বলে—
একতরফা ভালোবাসা নাকি বোকামি,
অথচ তোমার অভিজাত নীরবতা
আমার নিঃসঙ্গ হৃদয়টা পূর্ণ করে।
আমার করুণ চাহনি তোমার অনাগ্রহের দেওয়ালে
আছড়ে পড়ে প্রতিবার চূর্ণবিচূর্ণ হয়।
বুকের বালিয়াড়ি পেরিয়ে শিউরে ওঠা
চিনচিন ব্যথাটুকু জানান দেয়—
আমি তোমাকে ভালোবাসি, ভালবাসি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।