তোমাকে যে  ভুলে গেলে
বিপদ আসার আগে এ মনে স্মরণ আসে না
তোমাকে যে ভুলি আমি
আঁধারের পথে নামি তুমি কভু ছেড়ে যাও না।।

তোমার বিধান ভুলে
দেখি নাতো মন খোলে
পড়ে থাকি দুনিয়ার মোহ-মায়ায়,
তবুও তুমি রব
মেনে নিয়ে গোনা সব
আমাকে রহমতের রেখেছো ছায়ায়।।
বিপদে পড়ে গেলে
এ হৃদয় চোখ খোলে করে অনুশোচনা।।

বাতিলের পথে চলি
দিয়ে আদেশ অঞ্জলি
মজে থাকি অলীক মায়ার মিছে দুনিয়ায়,
বিপদে যতন করো
রিযিকের থালা ভরো
রাখো খেয়াল যেনো আলোর শিখা না ফুরায়।
বিপদে পড়ে গেলে
এ হৃদয় চোখ খোলে করে অনুশোচনা।।