আমি এতটা অসহায় হায়েনার কবলে
আমার মেয়েরা ধর্ষিত
সন্তানেরা কর্ষিত
শকুনের দল নিয়ে দলবল নেমেছে মাঠে আজ
তোরা কে আছিস ঘুমে
বলছি ললাট চুমে
জেগে ওঠ, হাতে তরবারি সমেত নিয়ে বীরের সাজ।
আমি পরাধীন, আমি অধীন, আমায় খামচে তারা
কাগুজে স্বাধীনতার পরিয়ে শিকল করেছে স্বপন ছাড়া
স্বাধীনতার রঙ লাগিয়ে
আমাকে খায় ভাগিয়ে
লোভের মোহে এ আমাকে দিয়েছে তারা ভাড়া।
কোথায় আমার সূর্যতনয়
আয় না বেগে করছি বিনয়
আমায় বাঁচা, ঘনিয়ে এলো আমার জীবন সাঁঝ
জেগে ওঠ, হাতে তরবারি সমেত নিয়ে বীরের সাজ।
সাহস করে দাড়িয়ে যা।
যত বাঁধা মাড়িয়ে পা
মুক্ত করতে এ আমাকে আবার যুদ্ধ কর
শকুন যতো আনতে বধে
যুদ্ধ চালা মায়ের নদে
যতো পিচাষ জবাই করে সাফ করে দে ঘর।
বুকটা আমার খায় ছিড়ে আজ মানবতার বাজ
জেগে ওঠ, হাতে তরবারি সমেত নিয়ে বীরের সাজ।
স্বাধীন নামের অধীন হয়ে
এতেক বছর বেদন সয়ে
এলাম আমি যাতনা বয়ে,
আর পারিনা ওরে তনয়
করছি তোরে আমি বিনয়
আয় না আমায় সাজা জয়ে।
দে না ভেঙে অশুভদের কায়েমি রূপ রাজ
জেগে ওঠ, হাতে তরবারি সমেত নিয়ে বীরের সাজ।
বই: কে আমি? (বিদ্রোহী কাব্যগ্রন্থ)
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।