www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উত্তাল যৌবন

উত্তাল যৌবন যেন ভরা নদী,
দুই কুল ভেসে যায় ঢেউ লাগে যদি।
পূর্ণিমা চাঁদ হয়ে জ্যোৎস্না ছড়ায়,
কখনোবা বিজলীর আলো ঝলকায়।

বাসনা জাগানো রাতে কামনার সূরে,
মধু মোহে ছুটে আসে থাকে যত দূরে।
নির্ঘুম চোখে চোখ রাত শেষ হয়,
ঘামে ভিজে দুটি দেহ প্রশান্তি পায়।

দুর্বার দুরন্ত যৌবনে যদি,
বাধা আর বিপত্তি আসে এক নদী।
হৃদয়ের সাঁকো দিয়ে পার হয়ে যায়,
উভয়ের প্রতি তারা থাকে তন্ময়।

আমাবস্যার রাতে কে দেখাবে পথ?
যৌবনে দীপ্ত সজ্জিত রথ।
সোহাগের আলো জ্বেলে চোখাচোখি হয়,
উত্তাল যৌবন জুড়ে বিস্ময়।

যৌবন শ্রেষ্ঠ এই ধরাধামে,
মঙ্গল ডেকে আনে তাঁর সংগ্রামে।
উদ্দীপনায় ভরা যৌবনময়,
করো উপভোগ আর করো সঞ্চয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast