www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উঠবি কবে জেগে

উঠবি কবে জেগে?
আঁচল তলে থেকে,
দুর্বিষহ করবি কত
আপন জীবনটাকে?

সইবি কত আর?
তোদের অধিকার,
কেড়ে নিয়ে স্বৈরাচারী
পেয়ে যাচ্ছে পার!

কিসের এত ভয়?
তোদের জন্য জয়,
নীরব থেকে দেখিস না আর
এমন অবক্ষয়।

দেখনা জেগে উঠে
রয়েছে ফুল ফুটে,
নীরব থাকিস বলেই তোদের
ভাগ্যে দুঃখ জোটে।

ওঠরে তোরা জেগে
জয়ী বীরের বেগে,
অত্যাচারী তোদের ভয়ে
দেখবি গেছে ভেগে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast