www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উপভোগের প্রেম

করতে চাও প্রেম করো
মন যদি চায় আরো,
যখন যাকে ভালো লাগে
তখন তার হাত ধরো।

দামের এই বাজারে
সস্তা প্রেম আহারে!
খাঁটি প্রেম আজ স্বপ্নতেও
মিলছে না নজরে।

প্রেম দেখি কই আর?
শুধু ডেটিং এর বাহার,
বাদাম চিবোয় আর খুঁজে যায়
সুযোগ বোতাম খোলার।

দেহ ভোগের নেশা
আর মিথ্যে করে হাসা,
ভালো থাকার অভিনয়ের
নাম কি ভালোবাসা?

প্রান জুড়ে শুধু মোহ
মন নয়, চায় দেহ,
কামনাতে ঘামা ছাড়া
চায় না কিছুই কেহ।

হিসাব নিকাশ যখন
কান্না কাটি তখন,
সময় মত বুঝবে অধিক
প্রেমের মজা কেমন!

ঘুম নেই রাত জুড়ে,
অন্যের ঘুম কেড়ে,
নির্ঘুম প্রেমী প্রস্তুত হও
কষ্ট আসছে তেড়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৯/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast