www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি মানে শান্তি

আবেগিয় সত্ত্বায় তুমি ভরা আত্মায়
অনুভূত সারাক্ষণ তোমার স্পন্দন,
প্রীতের বন্যায় ভাসন্ত অন্যায়
মজবুত করেছে দুজনার বন্ধন।

কষ্টের ছোবলে ঠাই নিয়ে আঁচলে
অসাধ্য সাধনে দৃঢ় প্রতিজ্ঞ,
নির্বোধ এ আমায় প্রণয়ের আখ্যায়
প্রেমের দীক্ষায় করেছো অভিজ্ঞ।

বাস্তবে পাশে থেকে অনুভবে ছবি একে
আজব এক শান্তির দেখিয়েছো রাস্তা,
সাদামাটা জীবনে তুমি দ্বারা শোধনে
রত্নে রুপ নিল নয় আর সস্তা।

পেয়ে হারাবার ভয় অন্তরে ঠাই নেয়
অভয়ের বাণী তুমি করে যাও রচনা,
সারাক্ষণ পাশে থেকে উষ্ণতা দিয়ে ঢেকে
মহাসুখে ভরে দিলে জীবনের মোহনা।

হাত রেখে ও হাতে নিবিড় ঐ ছোয়াতে
কষ্ট ভুলে যাই দূর হয় ক্লান্তি,
সব ব্যাথা যাই ভুলে শুধু তুমি সাথী হলে
তুমি মানে স্বর্গ তুমি মানে শান্তি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast