www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

থাকব না আর একা

আমি আজকে পণ করেছি
থাকবনা আর একা,
সঙ্গী বিহীন একটা দিনও
যাচ্ছে না আর থাকা।

তোমার আশায় বসে বসে
যাচ্ছে চলে দিন,
এক পা দু পা করে করে
জীবন হচ্ছে ক্ষীণ।

মূল্য যদি পেতাম আমি
একটা ছোট কথার,
আশায় আশায় কাটিয়ে দিতাম
সারা জীবন আমার।

একেক সময় একেক কথা
পাইনা খুজে দিক,
বুঝতে চাওনি ভালবাসি
তোমায় বাস্তবিক।

বুঝে যদি না বুঝবার
ধরে থাকো ভাণ,
ছটফটানি বাড়বে ব্যাথায়
কাদবে আমার প্রাণ।

তবু যদি তোমার মনে
না হয় একটু মায়া,
মনে মনে ভেবে নিলাম
সঙ্গী তোমার ছায়া।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৬/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast