www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুখ ৪

এক এর থেকে কম
দুই এর চেয়ে বেশী,
ভূল ধারণা সুখের কেন্দ্র
শুধুই মাংস পেশী।

পুষলে মনে রাগ
হারায় অভিমান,
কঠিন ঘামে ঝরে
প্রেমের প্রতিদান।

মনের কাছাকাছি
দেহ থেকে দূরে,
সত্যিকারের ভাব না হলে
জানবে কেমন করে?

ফোটার আগে ফুল
ঝরবে সে কি ভাবে?
ঝরে গিয়েই বুঝল পিরিত
অমর হল তবে।

দুঃখের গণ্ডী দিয়ে
বাধলে যদি সুখ,
আশার স্বপ্নে ডোবে
নিঠুর পাষাণ বুক।

জীবন থেকে দূরে
মৃত্যুর কাছাকাছি,
সেখানেই সুখ বসত করে
আমি জেনে গেছি।

পাতালের ও নিচে
আকাশের উপরে,
মিছে মিছি লোকে শুধু সুখ
কে খুঁজে ফেরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মুগ্ধ হলাম।সুগভীর জীবনবোধ।
  • বেশ সুন্দর!
 
Quantcast