www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বজন

আচরণে নৈসর্গিক,
স্তব্ধতা আকস্মিক।
অশ্রুসজল প্রাসঙ্গিক,
চিরস্থায়িত্ব অলৌকিক।

সৃষ্টিকর্তার সম্বোধন,
মাতৃগর্ভে উদ্বোধন।
বিশ্ব মাঝে তাঁর প্রেরণ,
বাস্তবতার আলিঙ্গন।

দাম্ভিকতার নিষ্পেষণ,
ভ্রান্তহস্তে সমর্পণ।
যন্ত্রণাময় অন্বেষণ,
জীবন মৃত্যুর সন্ধিক্ষণ।

ক্ষণকালের এ যুদ্ধ,
মুক্তি পেতে উদ্বুদ্ধ।
ভ্রান্ত ধারায় বিক্ষুদ্ধ
ধ্বংসলীলায় প্রসিদ্ধ।

স্বল্পস্থায়ী নির্বাসন,
বিদায়লগ্নে যে ক্রন্দন।
বুঝি ভাগ্যের প্রহসন,
কাল অজ্ঞাত আজ স্বজন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৯/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast