www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শহীদ দিবস

আমার গা শিউরে ওঠে
শহীদ দিবস এলে,
যদি প্রশ্ন এমন হয় যার উত্তর অজানা সবার
তবে ত্যাগের বিনিময়ে কি পেল প্রজন্ম ?
পরিবর্তনের মানষিকতা আর দুঃসাহস
দুটোই থাকা ভালো,
তাই বলে ইতিহাস ?
তবে তো সর্বনাশ !
রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা
প্রতিনিয়ত করছি ক্ষুণ্ণ,
প্রতিশ্রুতির বন্ধনে আবদ্ধ তবু
অসম্ভব দূরদর্শিতায় অপমানিত।
সত্য বলার সাহস সবাই হারায়নি
মূল্যবোধ আর কর্তব্যের বড্ড অভাব।
বয়ে চলাকে বাঁধাগ্রস্ত করা অন্যায় নয় কি ?
কিছু কথা ভেতরটাকে কুঁড়ে কুঁড়ে খায়
চাইলেও বলতে পারিনা
এটাই বুঝি কাপুরুষতা বীরের বেশে ।
তাই নিজেকে তৈরি করি
প্রতিটা শহীদ দিবসে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast