www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সবাই একা

আঁধার আলোর খেলা
দুঃখী মনের জ্বালা,
নয়ন জলে ভেসে সবাই
সইছে অবহেলা।

অসীম ব্যাথার মাঝে
সুখের বাজনা বাজে,
আশায় আশায় ব্যাথি হৃদয়
নিত্য সুখী সাজে।

একলা পথে চলা
দুঃখের কথা বলা,
সময় সবার কাছে দামী
ছুটে চলার খেলা।

খেলছে সবাই নিজের মত
দূর করতে দুঃখ যত,
আবার দুঃখ কষ্ট এসে
জীবন সাজায় নিজের মত।

ব্যাথার কাছে জিম্মি রাখা
এই জীবনে বেঁচে থাকা,
হাজার লোকের ভিড়ের মাঝে
দুঃখের বেলায় সবাই একা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast