www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শান্তনা

শান্তনা পেতে চেয়েছি,
আর যন্ত্রণা খুঁজে পেয়েছি।
রাখতে চাইনি ভাবনায়,
মুক্তি দেয়নি যাতনায়।

বিলীন হয়েছে সততা,
শুনেছি ব্যাথার বারতা।
জীবন নদীর মোহনায়,
এভাবেই সুখ ডুবে যায়।

আঁধার আলোর খেলাতে,
জীবনের শেষ বেলাতে।
প্রতিপাদ্য বিষয়ে,
ডুব দিয়েছি সভয়ে।

নতুন প্রথার প্রচলন,
জ্বালিয়ে চলেছে সারাক্ষণ।
শান্ত মনের সে জ্বালা,
বিরহ চিত্তে এ খেলা।

বারণ করেছি শতবার,
সম্মুখে এসেছে বারেবার।
স্মরণ রাখতে চাইনি,
শান্তনা আর পাইনি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast