www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাহসী কিশোর কিশোরী

যুবক যুবতীর ঠোঁট ফুটো করে
ঝুলিয়ে দিয়েছো তালা,
কিশোর কিশোরী মুখ খুলেছে
বন্ধু হারার জ্বালা।

হাজার দশেক গুজে দিয়ে
শিশু হয় ড্রাইভার,
কমিশন পেয়ে দুর্নীতির কাছে
মন্ত্রীরা মেনেছে হার।

বিশ টাকাতেও বিক্রি হয়
আমাদের ট্রাফিক পুলিশ,
তার থেকেও ভাগা নিয়েছে
করবে যাকে নালিশ।

লাইসেন্সহীন মন্ত্রীর গাড়ী
দূরে থাক সাধারণ,
অদক্ষতার কারণে সড়কে
প্রাণ যায় অকারণ।

প্রশাসন যেটা করতে পারেনি
সেটা করেছে ওরা,
কোমলমতি হৃদয় গুলো
দেশ প্রেমে ভরা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast