www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেমকে দেখেছি

প্রেমকে দেখেছি হৃদয় দিয়ে
দৃষ্টি দিয়ে নয়,
সুখের সংজ্ঞা খুঁজে পেতে
জীবন হয়েছে ক্ষয়।

স্বপ্নে সুখের বাসর গড়েছি
ভেঙেছে রোজ প্রভাতে,
জীবনের সাথে যুদ্ধ করেছি
জেগেছি মায়াবী রাতে।

মিষ্টি মধুর কথায় ভুলেছি
ধৈর্য ধরেছি বটে,
পরিণামে শুধু দুঃখ কষ্ট
দেখেছি জীবন তটে।

প্রেমকে আমি হাসতে দেখেছি
কষ্ট ঢেকে রেখে,
ভাল থাকার অভিনয়ে
বেদনা ভরা বুকে।

যখন তাকে হৃদয় দিয়ে
করেছি অনুসরণ,
ভেতর জুড়ে ছিল যে তাঁর
শুধুই রক্তক্ষরণ।

প্রেমকে দেখেছি নীরবে কাঁদতে
তোমরা দেখেছো হাঁসি,
সুখ গুলোকে উপহার দিয়ে
দুঃখে পরেছে ফাঁসি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast