www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রাণ পাখী

দিবস রজনী জুড়ে
নীল আসমানে উড়ে
ঘরে ফিরেছে পাখি,
হাজার সুখের আশায়
অশেষ ভালবাসায়
অন্তরে বেঁধে রাখি।

সে পাখি হলে পর
শুন্য রবে ঘর
জনম জনম ধরে,
ভাঙবে ঝড়ে বাসা
শেষ হয়ে যাবে আশা
পাখি গেলে পর করে।

জীবন জুড়ে থাকো
আমায় আগলে রাখো
আমার প্রাণের পাখি,
আমার শুন্য ঘরে
সারাটা জীবন ধরে
কর তুমি ডাকা ডাকি।

শুন্য রইল ঘর
পাখী করে গেল পর
ভরে যায় চোখ জলে,
ফিরবে না আর জানি
পাখী বড় অভিমানী
হৃদয় সে কথা বলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তরুণ কান্তি ০১/০৬/২০১৮
    বড় ব্যথা পেলাম
  • রবিউল হাসান ৩১/০৫/২০১৮
    বেশ সুন্দর কাব্য কথন।ভালো লাগলো।
  • বুকে অভিমান না থাকলে এমন ভাবে লেখা যায় না।
 
Quantcast