www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জল্পনা

তোমাকে আর ভাবছি না,
একা থাকতে পারছি না।
মনের কথা শুনছি না,
নিজের মত চলছি না।

তবু কেটে যাচ্ছে ক্ষণ,
একা আমি নই এখন।
স্মৃতি আছে আপন জন,
উদাস উদাস লাগছে মন।

তুমি যেমন নিশ্চিন্ত,
আমি তেমন চিন্তিত।
তোমার ক্ষমার মহত্ত,
আমার যত বীরত্ব।

শক্তি ছিল সঞ্চিত,
তবুও আজ বঞ্চিত।
দুঃখ আছে রক্ষিত,
মন সারাক্ষণ শংকিত।

ছলনার কুমন্ত্রণা,
বাড়িয়ে দেয় যন্ত্রণা।
কেহ কিন্তু জানত না,
তোমায় নিয়ে জল্পনা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast