www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অধিক আদর স্নেহ

মা বলেছে জোরে পড়তে
বাবা বলে লিখতে,
ভাইয়া বলে ভাল ভাবে
ক্রিকেট খেলা শিখতে।

আপুটা চায় কাকের বাসায়
মাখিয়ে দিতে তেল,
চাচ্চু বলে চুল কামিয়ে
মাথা করবি বেল।

টিচার বলে হোম ওয়ার্কে
ভীষণ অবহেলা,
হোম টিউটর নাস্তার লোভে
পড়ায় সারাবেলা।

ভাবি বলে ঘুমিয়ে পড়
যদি খারাপ লাগে,
দাদু বলে পড়তে বসবি
সূর্যোদয়ের আগে।

সরল অবুঝ প্রাণটা কি চায়
জানতে চায়না কেহ,
আমার কাছে জেল খানা আজ
ওদের আদর স্নেহ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast