www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নৈতিক স্খলন

বিখ্যাত আমি সুখ্যাতি নিয়ে কুখ্যাত কাজ করি,
যোগ্যতাহীন অজ্ঞতা দিয়ে বিজ্ঞতার রুপ ধরি।
ঘৃণ্যতা দিয়ে পুন্যতা ঢেকে বন্যতা করি প্রকাশ,
নম্রতা বেঁচে নগ্নতা ঘেঁসে মগ্নতার এই প্রয়াস।


কাম্যতা দিয়ে সাম্যতা কিনি দৈন্যতা আছে থাক,
রিক্ততা নিয়ে সিক্ত হৃদয় মুক্তি পেতে চাক।
প্রাপ্ত সুখে তৃপ্ত হয়ে সুপ্ত বাসনা জাগুক,
অনন্ত এই বসন্ত দিনে চূড়ান্ত ক্ষণ আসুক।


ছুটন্ত প্রাণ দুরন্ত আজ জীবন্ত স্বপ্নেরা,
পক্কতা এসে সখ্যতা গড়ে বক্রতা দিয়ে ঘেরা।
প্রক্রিয়া দিয়ে বিক্রিয়া করে নিষ্ক্রিয় মেরুদন্ড,
সুপ্তবাসনা মুক্তচেতনা ভুক্তভোগেতে পন্ড।


অভিশপ্ত, অপর্যাপ্ত নির্লিপ্ততায় প্রাণ,
উত্তীর্ণ নয় বিস্তীর্ণ এক সংকীর্ণতার গান।
চলন্ত স্রোত ফুটন্ত ফুল পড়ন্ত এই বেলা,
অজ্ঞ দ্বারা বিজ্ঞ যাচাই অভিজ্ঞের অবহেলা।


আশ্রয় আজ প্রশ্রয় পেয়ে প্রত্যয় নিয়ে বসে,
ব্যভিচার আর অনাচার মিলে অবিচার অনায়াসে।
প্রচেষ্টা যদিও সচেষ্ট তবু আকৃষ্ট নয় কেহ,
নৃশংস আমি প্রশংসনীয় শেষাংশে চাই দেহ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৪/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast