www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নৈসর্গিক তৃষ্ণা

ঝরনা ঝরে অশ্রু ঝরে,
সাগর তারে বক্ষে ধরে।
কষ্ট জমা মনের ঘরে,
পরই পরকে আপন করে।

বাঁধন হারা আপন ঘর,
আপন সে তো নিজেই পর।
জনারণ্যে বনবাস,
ধৈর্য হীনের সর্বনাশ।

মেঘের যত পরিতাপ,
আকাশ করে পরিমাপ।
বজ্রকে ঠাই দিয়ে বক্ষে,
ভূপৃষ্ঠের অভিশাপ।

সূর্য কষে যে অংক,
তাতে চাঁদের কলংক।
ঋণ শোধাতে অগ্রসর,
আমাবশ্যার আতংক।

ঝরে পড়া বৃষ্টি ধারা,
ভেজায় না মরু সাহারা।
দু এক ফোঁটা পায় কদাচিৎ,
তাতেই সুখে পাগল পারা।

বাতাসে কোন বাঁধন বাঁধে?
সবুজ পাতায় সূর সে সাধে।
তৃষ্ণা নিয়ে বুকের মাঝে,
জল কি নিজে কভু কাঁদে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast