www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নির্বাক

প্রশ্নের পর প্রশ্ন
উত্তর কিভাবে দিব বল
আমি যে তন্দ্রাচ্ছন্ন।

প্রতিকূলতার মাঝে
বেদনার সূর করুণ শব্দে
গভীর রাতে বাজে।

মনে হয় প্রহসন
সুখের ভাবনা উদ্যত হয়
ছাড়তে সিংহাসন।

উদ্দেশ্য যাই ভুলে
আগামী এসে সামনে দাঁড়ায়
বিজয়ের পাল তুলে।

পরাস্থতার বুলি
ভুলিয়ে দেয় মান-অপমান
নিতে চায় পদধূলি।

প্রশ্ন আসে ফিরে
উত্তর খুঁজি দিবা-নিশি
আজো জীবন তীরে।

অথচ ঐ দূরে
যেন করুণ সূরে
বাজে বিজয়ের ঢাক,
প্রশ্নের পর প্রশ্ন আসে
উত্তর দিতে ব্যর্থ আজো
হয়ে যাই নির্বাক।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast