www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নির্বাক দর্শন

এমনি পথে চলতে চলতে
হয়তো দেখা হবে,
দুটি কন্ঠ নীরব থেকে
চোখে চোখে কথা কবে।

মুহূর্তে এক যুগের স্মৃতি
সামনে এসে গেলে,
দুটি মনেই প্রশ্ন জাগবে
কতটা শান্তি পেলে?

এখন অনেক শাসন বারণ
সমাজ সামাজিকতা,
চির চেনা মুখ নতুন রুপে
বাড়াবে প্রাণের ব্যথা!

ঠুনকো ভুলে দুটি মানুষের
দুই প্রান্তে নিবাস,
এক যুগ পরে সামনে দাঁড়িয়ে
শুধুই দীর্ঘশ্বাস!

ঘর সংসার দায়িত্ব বোধ
এলোমেলো হয়ে যায়,
চোখে চোখ রেখে সময় কাটে
কন্ঠ নির্বাক রয়!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast