www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মাত্র একটি বার

তোমায় সাথে কাটাতে চাই
মাত্র একটি রাত,
মাত্র একটি বারের জন্য
ধরতে চাই ওই হাত।

একটি চুমু দিতে চাই ওই
লাল গোলাপি ঠোঁটে,
যখন তোমার ও চাঁদ মুখে
মধুর হাঁসি ফোটে।

সে হাঁসিতে পৃথিবীর সব
দুঃখ ভুলে যাই,
মাত্র একটি বারের জন্য
শিহরিত হতে চাই।

মায়াবী ওই ডাগর চোখের
দৃষ্টি আর একবার,
এই আমাকে নিয়ে যাবে
সাত সমুদ্রের পার।

দুজন মিলে আর একটি বার
জ্যোৎস্না মাখতে চাই
তার পর যদি মরণ আসে
কোন দুঃখ নাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast