www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মাশরাফির প্রতি ক্ষুব্ধ

নামলে মাঠে ব্যাটটা হাতে
তাকিয়ে থাকতো বিশ্ব,
মন্ত্রী হবার স্বপ্ন তোমায়
করতে যাচ্ছে নিঃস্ব!

বিশ্ববাসীর হাত তালিতে
মুখরিত ময়দান,
মন্ত্রী হলে এমনি ভাবে
তালি দিবে কয় জন?

তোমার সুখে হাসত সবাই
কাঁদত পেলে দুঃখ,
সবাই ছিল বন্ধু তোমার
কেউ না প্রতিপক্ষ।

কিসের তোমার অভাব ছিল
ছিন্ন করলে বন্ধন,
মাঠের ছেলে মাঠে আসো
মাঠই তোমার স্পন্দন।

রাজনীতি তো রণক্ষেত্র
সদাই চলে যুদ্ধ,
ক্রিকেট প্রেমী বাঙালী আজ
তোমার প্রতি ক্ষুব্ধ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast