www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মাগো তোমার

মাগো তোমার মাথার
উপর সকল দায়িত্ব,
অবাক চোখে এইনা ভুবন
দেখছে মহত্ত্ব।

ক্লান্ত দেহে বহন করে
আঁধার হতে আলোয়,
প্রার্থনাতে ফিরিয়ে আনো
খারাপ হতে ভালোয়।

যেথায় তোমার মায়ার নয়ন
শুভ দৃষ্টি ফেলে,
অশেষ কষ্ট দুঃখ ব্যাথা
কঠিন পাথর গলে।

তুমি মাগো দয়ার সাগর
নিজের কষ্ট চেপে,
এক পলকের জাদু দিয়ে
হৃদয় ফেলো মেপে।

এই পৃথিবীর সকল মায়া
তোমার প্রাণে জমা,
হাজারটা ভুল করেও মেলে
তোমার কাছে ক্ষমা।

গ্রহ তাঁরার যেথায় থাকি
দূরে কিবা কাছে,
জানি না মা কেমনে খবর
পৌছায় তোমার কাছে।

অলৌকিক এক শক্তি যোগায়
তোমার কঠোরতা,
পৃথিবী টাকে টিকিয়ে রাখে
তোমার কোমলতা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast