www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কয়েক ফোঁটা অশ্রু

আমি কখনোই কাঁদিনি বন্ধু
কেঁদেছে আমার চোখ,
আসলে আমার চোখও কাঁদেনি
ভুল দেখেছে লোক।

আমায় পুড়িয়ে চোখ ভাসিয়ে
কেঁদে যায় এই মন,
এমনি ভাবে সকলেই কাঁদে
দূরে গেলে প্রিয়জন।

আমি কখনোই কষ্ট পাইনি
মুখ করিনি ভার,
যদিও তাঁর রেখে যাওয়া স্মৃতি
হাসতে দেয়না আর।

ইচ্ছা করে সারাটা জীবন
প্রাণটা খুলে হাঁসি,
অথচ দহনে জ্বলে পুড়ে যাই
চোখের জলেতে ভাসি।

আমার আকাশে দিন রাত জুড়ে
স্বপ্নের আনাগোনা,
কয়েক ফোঁটা অশ্রু ঝরা
নয় কোন কান্না!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast