www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কোথায় যেন দেখেছি

কোথায় যেন দেখেছি তা পড়ছে না ঠিক মনে,
চোখের সামনে মায়া মুখটা ভাসে প্রতি ক্ষণে।
নিজের মনের মতন করে মনেই ছবি আঁকি,
আপন ভেবে মনের ঘরে স্মৃতি ধরে রাখি।

নাম ঠিকানা নাই জানা তাঁর কোথায় খুঁজে পাবো?
বুকটা চিরে যায় না দেখা কি করে বোঝাবো!
পাহাড় সমান আশা নিয়ে নিত্য খুঁজে চলি,
নিরুপায় এই প্রাণের কথা কাকে খুঁজে বলি!

কত সময় পার হয়েছে কে নিবে তাঁর খোঁজ?
শান্তনা আর স্বপ্ন নিয়ে জেগে উঠি রোজ!
ভাঙা বুকের ক্ষতগুলো বাড়ায় মনের জ্বালা,
হইনি নিরাশ তাঁর কারণে সইছি অবহেলা!

দিন যত যায় ততই আমি মায়াতে হই বিভোর,
আবার কবে পাবো দেখা যাই গুনে যাই প্রহর!
কোথায় দেখেছিলাম মনে পড়েও পড়ছে না,
ভাগ্য গুণে সামনে আবার কেন আসছে না?

কারো চোখে এত মায়া আগে দেখিনি,
উজাড় করে কাউকে এত ভালোবাসিনি!
সব থেকেও আজকে যেন নিঃস্ব হয়েছি,
পড়ছেনা ঠিক মনে তাকে কোথায় দেখেছি!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast