www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কিসের বিচার

দেখছে সবাই চেয়ে,
আইন নামক ঘুন পোকাতে
যাচ্ছে সমাজ ছেয়ে!

বলছে না কেউ কিছু,
অত্যাচারীর লম্বা হাতও
ছাড়ছে না তাই পিছু!

কি হল আজ হায়,
সবাই যদি নীরব থাকে
কেউ না কথা কয়!

দাম কি বেঁচে থাকার?
ভুক্তভোগী মানুষ যদি
না পায় সঠিক বিচার!

মগের মুল্লুক নাকি?
প্রশাসনের এত লজ্জা
কোথায় ঢেকে রাখি?

সেবার শপথ নিয়ে,
কেমন করে মাদক পাচারকারী
গেলেন হয়ে?

তাদের হয় না বিচার,
আইন ওদের হাতের মুঠোয়
কিসের বিচার আবার?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৬/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রবিউল হাসান ০৯/০৬/২০১৮
    দু:খটা ওখানেই।দেশে ন্যায় বিচার বলে কিছু নেই।আর ঠিক এই কারনেই অপরাধ বেড়েই চলছে।
 
Quantcast