www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কিছুই দিলেনা

বাতাস দিয়েছে গতি আমাকে
আকাশ দিয়েছে সীমানা,
দিগন্তের ওপার হারিয়ে যেতে
কেউ করেনি মানা।

সাগর দিয়েছে বিশালতা আমায়
স্রোত দিয়েছে নদী,
চন্দ্র দিয়েছে জ্যোৎস্না বিলায়ে
আঁধার রাত্রি যদি।

সূর্য দিয়েছে দিনের আলো
রাত দিল নীরবতা,
সবুজ পাতারা বলেছে আমাকে
হৃদয়ের যত কথা।

বৃষ্টি শিখিয়েছে কাঁদতে আমায়
ফুল শেখালো হাসতে,
অগ্নিগিরি জ্বলতে শেখালো
শেখায়নি কেউ ভালবাসতে।

সবাই সবই দিলো আমাকে
ছুটছি তাঁদের পিছু,
একমাত্র তুমিই আমাকে
দিলেনা কোন কিছু।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast