www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ক্ষুধা

মন তবু ভরল না
পেট পুরে খেলে,
কিছুই হয়নি পাওয়া
ঘর ভরে পেলে।

এত কিছু পেয়ে যদি
তৃপ্তি না হয়,
খালি পেটে কিভাবে
ওরা বেঁচে রয়?

চোখ মেলে চেয়ে দেখো
কাটেনি তো ঘোর,
নীতি কথা বলে যাও
তুমি বড় চোর।

নিজ পাপ ঢাকতে
শুধু অভিযোগ,
তুমিই এনেছো ডেকে
এই দুর্যোগ।

জনতার সম্পদে
ভরে নিজ ঘর,
সমাজের সেবা করে
নিলে অবসর।

তোমার মেটেনি ক্ষুধা
গরীবেরা কয়,
তোমাদের পেট খালি
ওদের টা নয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৬/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সেলিম রেজা সাগর ০১/০৬/২০১৮
    দারুণ অনুভূতি।
  • তরুণ কান্তি ০১/০৬/২০১৮
    দারুণ! দারুণ! দারুণ! মানবিক লেখা পড়লাম।
  • ভাল বটে!
  • অসাধারন .........
 
Quantcast