www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কেন

কেন শুধু ধনী লোকে
ধনে ঘর পুরবে,
অভাগা গরীবেরা
না খেয়ে মরবে?

তুমি প্রভূ এ ধরার
সবচেয়ে দয়াময়,
নির্দয় ভাবে লোক
কেন তবে মারা যায়?

জগতের সবকিছু
তোমারই সৃষ্টি,
তবে কেন কারো প্রতি
কম বেশী দৃষ্টি?

কেউ থাকে মহলে
রাজমনি শোভা পায়,
আর কেউ পথে বসে
থালা নিয়ে গান গায়?

কর্মের ফল যদি
ভাগ্যের রেখা হয়,
নিষ্পাপ শিশু তবে
কেন শোয় রাস্তায়?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সত্য কথন
  • আব্দুল হক ১৯/০৪/২০১৮
    Truth
  • মোঃ ফাহাদ আলী ১৯/০৪/২০১৮
    বরাবরের মতই সুন্দর লেখনি।
 
Quantcast