www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যন্ত্র

যন্ত্র দ্বারা চলছে বেদম
যন্ত্রের সাথে যুদ্ধ,
মানবতার চরমপন্থায়
প্রকৃতিও ক্ষুদ্ধ।

শান্তশিষ্ট নীরব ঘাতক
প্রযুক্তিতে স্বনির্ভর,
আবিষ্কারের মাতাল নেশায়
সমন্বিত তিরস্কার।

মঙ্গলময় চিন্তাধারা
অসম অপর্যাপ্ত,
দীর্ঘস্থায়ী চিন্তাধারা
হচ্ছে নাকি বিলুপ্ত ?

মমতাহীন যান্ত্রিকতায়
বৃদ্ধি পাচ্ছে বিকর্ষণ,
তবু মানুষ স্বপ্ন প্রেমী
নিত্য জীবন বিসর্জন।

মন্ত্র ছেড়ে যন্ত্র ধরে
ইচ্ছে খুশীর এ তন্ত্র,
শান্তির আগে অস্তিত্ব চাই
শিখবে কবে এ যন্ত্র ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast