www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যখন আমি থাকবো না

যখন তোমায় থাকতে হবে
আমায় ছাড়া একলা,
দিশা হারা মনে হবে
সেই একাকী পথ চলা।

ধৈর্য দিয়ে নিঃসঙ্গতা
দূরে ঠেলে দিও,
নিজের মতন নতুন পথের
দিশা খুঁজে নিও।

গভীর রাতে একলা ঘরে
আমায় মনে হলে,
ওই আকাশের চাঁদকে দেখো
জানলা টাকে খুলে।

দূর আকাশের তাঁরার মাঝে
খুঁজে নিও আমায়,
কালের বিবর্তনে যখন
বদলে যাবে সময়।

হয়তো তখন মুছে যাবে
স্মৃতি গুলো আমার,
নতুন স্বপ্ন নতুন আশা
সঙ্গী যখন তোমার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast