www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যদি কাছে থাকতে

যদি কাছে থাকতে, চোখে চোখ রাখতে,
বিদ্বেষ ভূলে গিয়ে, ভালোবাসা শিখতে।
কত যে আনন্দ, মিলনে কি ছন্দ,
কে বলো তা বোঝাবে, কি যে স্বাচ্ছন্দ্য।

স্বপ্নেরা হাসিয়ে, মহাসুখে ভাসিয়ে,
প্রেম যায় নিত্য, অজানায় হারিয়ে।
ছোটো বড় ভুলত্রুটি, নিন্দুক ভ্রুকুটি,
সবকিছু জয় করে, আনন্দে লুটোপুটি।

প্রেমে আছে শান্তি, দূর হয় ক্লান্তি,
সুখ দুখ মিলেমিশে, থাকে বিভ্রান্তি।
দুটি প্রানে পক্কতা, প্রেমে গড়ে সখ্যতা,
অন্তরে ভীতি পোষা, প্রেমের অযোগ্যতা।

যদি ভালোবাসতে, মৃদু মৃদু হাসতে,
ভাবতেই পারবেনা, কত সুখে ভাসতে।
এ প্রানের কল্পনা, কামনার জল্পনা,
কত যে বিভোর করে, তোমার তা অ-জানা।

হাতে হাত রাখতে, যদি কাছে ডাকতে,
প্রেমে যে কি গভীরতা, নিজ চোখে দেখতে।
শত রাত জাগতে, শেখাতে শিখতে,
সব কেড়ে সব সপে, যদি কাছে থাকতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৭/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast