www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবনের অর্থ

যে করে অন্যায়
তার মনে রয় ভয়,
জীবনের অর্থ
বুঝতে সে ব্যর্থ।

যত তার শক্তি
মিথ্যার উক্তি,
সত্যের উদ্যান
করেনি সে সন্ধান।

ক্ষমতার দাপটে
ন্যুনতম হোঁচটে,
হয়ে নৃশংস
অবশেষে ধ্বংস।

সকলের অভিশাপ
করবেনা কেউ মাফ,
মাঝখানে পরিতাপ
মানবিক উত্তাপ।

শত তার শর্ত
ভাবে বিমূর্ত
খুজতে ব্যর্থ
জীবনের অর্থ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast