www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফিরে পাওয়া যায় না

কে পেয়েছে ফিরে কবে
হারিয়ে যাওয়া বয়স?
যৌবন তো ভাই পেরিয়ে যায়
পেতে মধুর পরশ।

সারাজীবন পার হয়ে যায়
যোগাতে সম্মান,
এক মুহুর্তের ছোট্ট ভুলে
সেও নেয় প্রস্থান।

কে পেয়েছে ফিরে কবে
পেরিয়ে যাওয়া সময়?
তড়িৎ এসির এই মানুষই
বাস করেছে গুহায়।

জীবনযাপন ভীষণ সহজ
চাইলেই যায় পাওয়া,
চাইলে কি আর পাওয়া যাবে
দূষণ মুক্ত হাওয়া?

কে নিয়েছে টেনে কবে
ছেড়ে দেওয়া শ্বাস?
লাগেনি তো জোড়া কভু
ভাঙলে এই বিশ্বাস!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১০/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast