www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফিরে যেতে চাই

আমি শিশু হতে চাই
আবার কিশোর হতে চাই,
যৌবন আমায় আদর স্নেহ
সব কেড়েছে ভাই।

আমার প্রিয় মায়ের কোল
আর দোলনায় খাওয়া দোল,
ঘর্মাক্ত এই যৌবন বেলায়
স্মৃতির কোলাহল।

আজ শব্দ করে আর
কান্না করা বেজায় ভার,
আর্তনাদে বুক ফেঁটে যায়
কে খোঁজ রাখে তাঁর?

বাবা করেন না আর আদর
মা ভুলেই গেছেন স্নেহ,
কোথায় আছি কেমন আছি
খবর নেয়না কেহ।

আমি শিশু হতে চাই
আবার কিশোর হতে চাই,
আবার আমি মায়ের কোলে
চাই পেতে চাই ঠাঁই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৬/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast