www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফিরে যাও ঠিকানায়

আজ বড় মনে করে
খোঁজ নিতে এসেছো,
এত দিনে এক বার ও
জানতে কি চেয়েছ?

কিভাবে আছি বেঁচে
আমি একা এতদিন,
কি যাতনা সয়েছি
প্রতি ক্ষণে প্রতি দিন।

দেহ যেন প্রানহীন
হৃদয়টা শুন্য,
স্বপ্ন ভেঙ্গে হল
চূর্ণ বিচূর্ণ।

সংসার সাগরের
অতলে ডুবে আজ,
সুখ ভূলে নিয়েছি
দুঃখের কালো সাজ।

বেদনাই সম্বল
মেনে পথ চলছি,
সেই ভালো ধুকে ধুকে
একা আমি মরছি।

বুক ভরা ব্যথা জমা
বেশ ভাল আছি আজ,
বুঝে গেছি সব ছিল
ছলনার কারুকাজ।

পুড়ে পুড়ে বুঝেছি
সবি ছিল ছলনা,
ফিরে যাও ঠিকানায়
সেটা হবে প্রেরনা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast