www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফাটকি নামাজ

মসজিদে যাই মাঝে মধ্যে
নিজের ইচ্ছায় নয়,
শুক্রবারে শুয়ে থাকলে
আম্মু বকা দেয়।

ঘুম ভেঙে যায় ইমাম সাবের
খুৎবা হলে শেষ,
অল্প স্বল্প জুম্মার নামাজ
দুটি রাকাত বেশ।

সাতাশ রোজা সবাই যাচ্ছে
আমিও তাই যাই,
ওরে বাবা এক ওয়াক্ততেই
কোমর ব্যাথা ভাই।

ওই বেহেশতের চাবি নামাজ
পাওয়া সোজা নয়,
ধীরে সুস্থ্যে পাঁচটি অয়াক্ত
দৈনিক পড়তে হয়।

যদি কেহ আমার মত
হওগো ফাঁকিবাজ,
তাঁর উপরে আল্লাহ্‌ তায়ালা
সব সময় নারাজ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast