www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুষ্প্রাপ্য

একান্তে কথোপকথন
সম্মিলিত সে আয়োজন,
বিলম্বিত হবার ক্রোধে
চিত্ত ভরে নামে ক্রন্দন।

হাজার ধোকায় আহত হৃদয়
ইচ্ছেমত ঠাই খুঁজে নেয়,
দুর্বিষহ যন্ত্রণাতে
নিঃশব্দে শুধু কাতরায়।

প্রজ্জলিত আশার আলো
ঘৃণা ভরে যে নেভালো,
অপেক্ষাতে দূর দিগন্তে
নিজের সুখে সে হারালো।

বৃষ্টি ঝরে অঝর ধারায়
আধার শেষে রবির উদয়,
হয়তো বুকে মাথা রেখে
অপেক্ষমান সে পরিনয়।

সজ্জিত আজ নতুন সাজে
ব্যাথার বাদ্য বুকের মাঝে,
দুষ্প্রাপ্য জেনেও যেন
আশায় সুখের বাজনা বাজে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast