www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দু দিন ধরে খাই নে

চিকিৎসা তো পাচ্ছি ভালোই
এর চে বেশী চাইনে,
সাড়ে তিন মাস হয়ে গেল
পেট ভরে ভাত খাইনে!

চাকরিজীবী বেকার আমি
অফিস দেয়না মাইনে,
লকডাউনে আটকে আছি
ঘরের বাইরে যাইনে।

ছেলে মেয়ের মুখের দিকে
তাকালে বুক ফেঁটে যায়,
বউ ভাবিদের মুখটা মলিন
ঘাপটি মেরে বসে রয়!

কি দিন এলো স্বামী-স্ত্রী
এক বিছানায় শোয় না,
মা জননী বুকের মানিক
রোগের ভয়ে ছোয় না!

কে ভাবে আর গরীব নিয়ে?
কি করুণ অবস্থা,
মরে গেলেও দাফন করার
হচ্ছেনা ব্যবস্থা!

বিশ্ব জুড়ে একই দশা
কেউ বলে সরকারের দোষ,
মরতে সবার হবেই যখন
মরে গেলে নেই আফসোস!

দুঃখ শুধু পাইনি সেবা
বলতে বেশী চাই নে,
পাড়াপড়শি কেউ জানেনা
দু দিন ধরে খাইনে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast