www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঢাকায়

এক টাকার পানি খেয়ে
মুতি পাঁচ টাকায়,
বিবেক বুদ্ধি বিক্রি করে
টিকে আছি ঢাকায়।

মিথ্যা কথা পুঁজি করে
স্বপ্ন বেঁচে থাকার,
অন্যের জ্ঞান চুরি করে
ঢাকি নিজের আঁধার।

দুঃস্থ রোগীর রক্ত চুষে
স্বাস্থ্যটা ঠিক রাখি,
নগদ বেঁচার আশায় আমি
রোজই কিনছি বাকী।

সুরক্ষিত থাকতে নিজে
পরকে করি আঘাত,
খুন খারাবির ধার ধারি না
স্বার্থে লাগলে আঘাত।

দেহ বেঁচে অন্তর বেঁচে
বেঁচে মৃত লাশ,
নিজের সুখের জন্য করি
পরের সর্বনাশ।

তবু সুখের পাই না নাগাল
নিঠুর শহর ঢাকায়,
পঁচা লাশের গন্ধ ভাসে
এই না ঢাকার টাকায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast