www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চাওয়া আর পাওয়া

পেতে চেয়ে হারালাম
পাওয়া হল না,
দিতে দিতে সব দেই
প্রাণ ভরে না!

কেউ যদি জানাতো
প্রাণ ভরে কিসে,
হয়তো সুখের বানে
যেতো প্রাণ ভেসে।

চাওয়া-পাওয়া মাঝখানে
লুকানো যে সুখ,
আপনার ভুলে ভরে
বেদনায় বুক।

দিতে কেউ চায় না
চায় সবে পেতে,
চাওয়া-পাওয়া, তুমি-আমি
আছি বেশ মেতে।

কখনো বা বেশী হয়
চাওয়া থেকে পাওয়া,
হৃদয় ভরে না তবু
বাড়ে আরো চাওয়া।

পাওয়ার তৃপ্তি ছুয়ে
দেখেনি এ মন,
না পাওয়ার বেদনায়
চাওয়ার দহন!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast